রাজশাহীতে বাসের ধাক্কায় দুই রিকশাচালক নিহত
প্রকাশ : 2026-03-05 19:49:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজশাহীতে বাসের ধাক্কায় দুইজন রিকশাচালক নিহত হয়েছেন। এদের মধ্যে একজন রিকশা চালাচ্ছিলেন আরেকজন বসেছিলেন। বুধবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোহাব আলৗ (৬২) ও মাসুম আহমেদ (৪০)। তাদের দুজনের বাড়ি চারঘাট উপজেলায়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে একতা ট্রান্সপোর্টের এতি বাস রাজশাহীতে আসছিল। চৌদ্দপাই মোড়ে পৌছালে রিকশাটি রাস্তা ক্রস করছিল। নিয়ন্ত্রণ না করতে পেরে বাসটি রিকশাকে ধাক্কা দেয়। এতে দুজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা রামেক হাসপাতালে নিয়ে যায়। তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার পর মোহাব আলী মারা যান। আর মাসুম মারা যান রাত আড়াইটার দিকে। তারা দুজনেই রিকশাচালক ছিলেন। মাসুম গ্যারেজে রিকশা জমা দিয়ে মোহাবের রিকশায় বাসার দিকে যাচ্ছিলেন। ওসি বলেন, এঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে। সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় চালককে আদালতে পাঠানো হবে। মরদেহ দুটি হাসপাতালে আছে। তাদের পরিবার এসেছে। ময়নাতদন্ত শেষে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।