রাজশাহীতে নবনিযুক্ত জেলা প্রশাসককে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ফুলেল শুভেচ্ছা
প্রকাশ : 2026-04-09 18:00:40১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতি , কাশিয়াডাঙ্গা, রাজশাহী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘ আয়ু ও সফল কর্মজীবন কামনা করেন। এ সময় তারা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে রাজশাহী জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখা সম্ভব হবে। এ সময় নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মো: এরশাদ আলী (ঈশা) শুভেচ্ছা ও সম্মাননা প্রদানের জন্য পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় এবং তাদের কল্যাণে কাজ করা তাঁর নৈতিক দায়িত্ব। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং রাজশাহীর সামগ্রিক উন্নয়নে একসাথে কাজ করার আহŸান জানান। এসময় উপস্থিত ছিলেন,সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক সাদিকুজ্জামানসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা প্রমুখ।