মাদারীপুরে  দুই শতাধিক অসহায়ের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশ : 2026-02-20 16:15:19১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরে  দুই শতাধিক অসহায়ের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন  মাদারীপুরে দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে সেহরি ও ইফতারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের আবদুল রশিদ হাওলাদার হাটে সংগঠনের নিজ কার্যালয়ের সামনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের আলো আয়োজিত সেহরি ও ইফতার  বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ ফজলুল হক হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ মামুন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন মোড়ল ও মোঃ মহসিন মাতুব্বর, মোঃ শওকত মোল্লা, মোঃ মিলন হাওলাদার, মোঃ দিদার হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় প্রত্যেক উপকারভোগীর মাঝে ১ কেজি খেজুর, ১ কেজি বুট, ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি গুড়, ১ কেজি ভ্যাশন, এক প্যাকেট ট্যাংসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।খাদ্য সামগ্রী নিতে আসা উপকার-ভোগীরা জানান, আমাদের এই ইফতার যারা দিয়েছে আল্লাহ তাদের ভালো করুক তাড়াতাড়ি প্রতিবছর আমাদের এই ভাবেই দিয়ে যেতে পারে। যাই আমরা কিনে খেতে পারতাম না তাই তারা দেশে তাদের জন্য দোয়া করি। উপকারভোগীরা এমন সহায়তা পেয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।