মাদারীপুরে ঈদকে ঘিরে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড়
প্রকাশ : 2026-03-22 12:54:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ঈদের নামাজ আর পরিবারের সঙ্গে সময় কাটানোর পর মাদারীপুরের বিনোদন প্রেমীরা ছুটছেন বিনোদনের খোঁজে। কেউবা তুলছেন সেলফি। আর তা পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।মাদারীপুর জেলার কালকিনি-ডাসার, রাজৈর,শিবচর ও সদর উপজেলা সহ ৪ টি উপজেলায় বিনোদন স্পটে উপচেপড়া ভীড়।
সিনেমা হল থেকে শুরু করে আড়িয়াল খা নদের উপরে নির্মিত ৭ম চীন মৈত্রী সেতু, গ্রোয়েন চত্বর ,শকুনী লেকপাড় পার্ক- সবখানেই উপচে পড়া ভিড়।
দুপুর গড়াতেই বিনোদন কেন্দ্রগুলোতে শুরু হয় মানুষের ঢল। এরই মধ্যে পরিবার-পরিজন নিয়ে অনেকেই ছুটছেন খোলা আকাশের নিচে। শহরের শকুনী লেক পাড়ে দেখা গেছে দর্শনার্থীর ঢল।
মাদারীপুর পৌরসভা শিশু পার্কের সংশ্লিষ্টরা জানান, অন্যান্য দিনে যেখানে কয়েক শত দর্শনার্থী থাকে, সেখানে ঈদের দিনে তা কয়েকগুণ বেড়ে হাজার হাজার দর্শনার্থীদের ভীড়। বিশেষকরে শিশুদের জন্য এই শিশু পার্কটি যেন আলাদা এক উৎসব। প্রিয় রাইডে ঘুরে আনন্দে মুখে ফুটে ওঠে ঈদের হাসি।
সব মিলিয়ে, কর্মব্যস্ত জীবনের বাইরে এসে ঈদের ছুটিতে মানুষ খুঁজছেন স্বস্তি, আনন্দ আর একটু নির্ভার সময়। পরিবার আর প্রিয়জনদের সঙ্গে এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়ে উঠছে ঈদের আসল আনন্দ।