ভোট হালাল হলে গণভোট হারাম কেন: জামায়াত আমির
প্রকাশ : 2026-03-21 13:44:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ভোট আর গণভোটের একটি হালাল হলে আরেকটি হারাম কেন হবে? সংসদে এর সমাধান না হলে ৭০ শতাংশ জনগণকে সঙ্গে নিয়ে আদায় করে নেয়া হবে।”
শনিবার (২১ মার্চ) সকালে মিরপুর ৬০ ফিট সংলগ্ন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদ জামায়াতে অংশগ্রহণ শেষে তিনি এ মন্তব্য করেন।
ঈদযাত্রার বিষয়ে শফিকুর বলেন, “ঈদযাত্রায় বাস ভাড়া নিয়ে ঘরে ফিরতে মানুষ ভোগান্তিতে পড়েছে। নগরবাসীকে স্বস্তিতে বাড়িতে ফিরতে সরকারের সহায়তা করা উচিত ছিল; তবে সরকার ব্যর্থ হয়েছে।”