বাগদান সারলেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন, উদ্বিগ্ন প্রীতি জিনতা!
প্রকাশ : 2025-08-14 17:47:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
অর্জুন টেন্ডুলকার ও সানিয়া চান্দোকের বাগদানের খবর এখন চর্চার শীর্ষে। যদিও এখনও পর্যন্ত দুই পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও বলিপাড়া থেকে ক্রিকেটমহল, সর্বত্রই এই খবরে উত্তেজনা তুঙ্গে।
বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের একমাত্র পুত্র অর্জুন টেন্ডুলকার সঙ্গে বাগদান হয়েছে সানিয়া চান্দোকের। সানিয়া মুম্বাইয়ের বিশিষ্ট উদ্যোগপতি রবি ঘাইয়ের নাতনি। ঘাই ও টেন্ডুলকার পরিবার দীর্ঘদিন ধরেই পরিচিত। সচিনকন্যা সারার সঙ্গে সানিয়ার দারুণ বন্ধুত্ব রয়েছে। দু'জনের একসঙ্গে অনেক ছবিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। হবু ভাসুর ও বৌদির এই সুসম্পর্ক ইতিবাচক বার্তাও দিয়েছে।
তবে এই খুশির খবরের মাঝেই একটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে, অর্জুনের বয়স ও তাঁর ক্রিকেট ক্যারিয়ার। মাত্র ২৫ বছর বয়সেই জীবনসঙ্গী বেছে নেওয়াটা কতটা সঠিক সিদ্ধান্ত, তা নিয়ে মতভেদ তৈরি হয়েছে নানা মহলে।
এদিকে, অর্জুনের ক্রিকেট ভবিষ্যত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন পাঞ্জাব কিংসের মালকিন ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ২০২৩ সালের আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলেছিলেন অর্জুন, তবে পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। যদিও তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের দলে রয়েছেন, কিন্তু ম্যাচ খেলার সুযোগ কমই পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটেও মুম্বাইয়ে জায়গা না পেয়ে তিনি গোয়ার হয়ে খেলতে শুরু করেন।
প্রীতি জিনতা উদ্বেগ মূলত অর্জুনের ক্রিকেট ক্যারিয়ার নিয়েই, এমন সময়ে ব্যক্তিগত জীবনে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া তাঁর খেলোয়াড়ি ভবিষ্যতের উপর প্রভাব ফেলবে কি না, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রীড়ামহলে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘আশা করি ও ঘুরে দাঁড়াবে। আমি এই তরুণ ক্রিকেটারকে নিয়ে উদ্বিগ্ন। ওকে আমি বাচ্চা ছেলেই মনে করি। ওর পদবী টেন্ডুলকার বলে নয়। আমি জানি, ও দারুণভাবে কামব্যাক করবে। আশা করি ওকে নিয়ে কেউ অযথা বিদ্রুপ করবেন না। প্রত্যেকের সঙ্গেই হতে পারে, একটা ম্যাচ খারাপ যেতেই পারে।’