বন্যার কারণে আজকের কুমিল্লা বোর্ডের এইচি এস সি পরীক্ষা স্থগিত
প্রকাশ : 2025-07-10 12:03:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কুমিল্লা বোর্ডের অধীনে থাকা জেলাগুলোতে হঠাৎ বন্যা পরিস্থিতি অনতি এবং ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বন্যার পানি বৃদ্ধির কারণে শুধু বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। ফলে ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সব কলেজের শিক্ষার্থীদের যেন ভোগান্তি পোহাতে না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা বন্ধ ঘোষণা। কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. শামছুল ইসলাম সাক্ষরিত এক পত্রে জানানো হয়, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের ১০ জুলাই তারিখে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. কামরুল আহসান সাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত ১০ জুলাই বৃহস্পতিবারের আলিম ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হলো। অন্যান্য বিষয়ের পরীক্ষা যথা সময়ে গ্রহণ করা হবে।
এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেয়ারম্যানের অনুমতিক্রমে অনিবার্য কারণবশত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি ভোকেশনাল ও এইএসসি বিএমটির ১০ জুলাই বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হলো। অন্যান্য দিনের পরীক্ষা যথারীতি গ্রহণ করা হবে।
ফেনী জেলা প্রশাসন জানায়, গত দুইদিন ভারী বর্ষণের কারণে ফেনীর বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। অনেক এলাকায় এরইমধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। বিশেষ করে ফেনীর ফুলগাজী ও পরশুরামে নদীরক্ষা বাঁধের ২০টি স্থানে ভেঙে ৩০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ওই এলাকার শিক্ষার্থীদের পক্ষে পরীক্ষায় অংশ নেওয়া অসম্ভব হয়ে পড়ায় বোর্ড থেকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
সান