পঞ্চগড় জেলা পুলিশের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ : 2026-03-04 18:47:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড় জেলা পুলিশের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে পুলিশ বিভাগের উদ্যেগে পুলিশ সুপারের সম্মলন কক্ষে বুধবার পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়  জেলার সুযোগ্য পুলিশ সুপার রবিউল ইসলাম মহোদয়।

সভায় পুলিশ সুপার রবিউল ইসলাম আসন্ন উৎসবের দিনগুলোতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ও অংশীজনদের প্রতি বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।

 এছাড়াও সভায় রমজান ও ঈদকে কেন্দ্র করে সড়ক পথে যাতায়াত নির্বিঘ্ন করা, যাত্রী হয়রানি বন্ধ করা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং ঈদ বাজার কেনাকাটায় সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)  ফরহাদ হোসেন, ডিআইও-১, পঞ্চগড়, অফিসার ইনচার্জ, অফিসার ইনচার্জ পঞ্চগড় সদর থানা, টিআই প্রশাসন সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বাস ও ট্রাক মালিক সমিতি, সিএনজি মালিক সমিতি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সমিতি সহ বিভিন্ন মালিক সমিতির প্রতিনিধিগণ।