পঞ্চগড়ে নগর উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : 2026-03-12 11:07:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে নগর উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নগর দর্শণ ও নগর উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক এক কর্মশালা পঞ্চগড় পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১মার্চ সকালে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
রিজিয়ন আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহনে অনুষ্ঠিত কর্মশালায় পঞ্চগড় পৌরসভার সমস্যা সমাধান ও উন্নয়ন কল্পে বিস্তারিত আলোচনা করেন উন্নয়ন প্রকল্পের বিশেষজ্ঞরা। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক শীলা শারমিন। এসময় আরো তথ্য উপাত্ত উপস্থাপন করে বকতব্য রাখেন মো. আব্দুর রাকিব খান, নগর পরিকল্পনাবিদ(আর জে টিডিপি)এলজিইডি ,এমটি এস মেহমুদ সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, সানিম আরিফিন ডিজাউন প্রকৌশলী।

আরো উপস্থিত ছিলেন প্রধান পঞ্চগড় পৌর নির্বাহী মো. রাসেদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী প্রনব চন্দ্র রায়, হিসাব কর্মকর্তা মো. শাহাদত হোসেন । এসময় পঞ্চগড় পৌরসভার নাগরিক সমাজের নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন ওই কর্মশালায়।

অনুষ্ঠানে পঞ্চগড় পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও তার সমস্যা সমাধানে পৌর নাগরিক সমাজের নেতৃতবৃন্দ। প্রথম সেশনে নগর দর্শন, ভিশন নির্ধারন দলভিত্তিক কর্মশালা পৌরসভার সমস্যা চিহ্নিুত করন সহ নানা দিক তুলে ধরেন।

দ্বিতীয় সেশনে সড়ক নর্দমা ,ভুমি ব্যবহার চিত্র (মানচিত্র ) ব্যবহারের মাধ্যমে প্রস্তাবনা প্রদান করা হয়। প্রস্তাবিত যৌক্তিকতার ভিত্তিতে আলোচনা করা হয়। তৃতীয় সেশনে পৌর কর্মকত্ধাসঢ়র্;দের সমন্বয়ে একটি দল গঠন করা হয়। এরপর চতুর্থ সেশনে সিআ ইপি প্রতিবেদন প্রস্তুাত ও নথিভ’ক্ত করণে পৌর কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল গঠন করা হয়। এছাড়া সিআইপি বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। কর্মশলায় ৪০ জন নাগরিক সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।কর্মশালায় অংশগ্রহনকারীদের দল ভিত্তিক সুপারিশ মালা প্রদান করে
তার উপড় বিস্তারিত আলোচনা করা হয়।

কা/আ