পঞ্চগড়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশ : 2026-04-29 18:29:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দেশের বহুল প্রচলিত দৈ নি ক  দেশ রূপান্তর এর ৭ম বছর পেড়িয়ে ৮ম বছর পর্দাপন উপলক্ষ্যে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থেকে পত্রিকাটির উত্তরোত্তর মঙ্গল কামনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) পঞ্চগড়ের আঞ্চলিক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, দিশারী নাট্যগোষ্ঠীর পরিচালক রফিকুল ইসলাম,  চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক খান। 

পত্রিকাটির পঞ্চগড় জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম শহিদ   এর আয়োজনে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির জেলা রিপোর্টার হারুন-অর-রশিদ, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রায়হান রকি, এস এ টিভির জেলা প্রতিনিধি কামরুজ্জামান টুটুল, মোহনা টিভির জেলা প্রতিনিধি রওশন জামিল চৌধুরী ডলার,  নতুন সময় প্রতিনিধি মুস্তাক আহমেদ,  ভোরের চেতনা মার্শাদুল ইভেন, সাংবাদিক আজহারুল ইসলাম সহ আরও অনেকে। আলোচনা শেষে কেক কেটে উৎসবমুখর পরিবেশে  ৮ম বৎসর পর্দাপন অনুষ্ঠান উদযাপন করা হয়।