পঞ্চগড়ে জাতীয় পাট দিবস পালনে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

প্রকাশ : 2026-03-06 18:54:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

পঞ্চগড়ে জাতীয় পাট দিবস পালনে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

‘‘ পাট শিল্প গড়ে তুলুন কর্মসংস্থান সৃষ্টি করুন’’ প্রতিপাদ্যকে সামনে রেখে  পঞ্চগড়ে জাতীয় পাট দিবস পালন করা হয়েছে।আজ শুক্ররবার (৬ মার্চ) পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।এর পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ভারপ্রাপ্ত সুমন চন্দ্র দাশ এর সভাপতিত্বে আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জল শীল , পঞ্চগড় সড়ক জনপথ (সওজ)এর উপবিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক সরকার হায়দার, পাট চাষী আবু হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন দিলীপ কুমার মালাকার পাট উন্নয়ন কর্মকর্তা পাট অধিদপ্তর ঠাকুরগাঁও। 

আলোচনা সভায় জেলা প্রশাসক ভারপ্রাপ্ত সুমন চন্দ্র দাশ রায় বলেন, চাষীরা দেশের সম্পদ তাদের উৎপাদিত পণ্য আমরা ব্যবহার করি। তাদের  কাছে আমরা চির ঋনী। বর্তমানে প্লাষ্টিকের বিপরীতে পাটজাত পণ্য ব্যবহার করা এখন অত্যবশকীয় সেটি ।এই পাট চাষ কিভাবে বৃদ্ধি করা যায় সেটি আমাদের দেখতে হবে ।

জেলা প্রশাসক বলেন সরকার পাটজাত ব্যাগ উৎপাদনে কাজ করছে। যদি সেটি হয় তাহলে প্লাষ্টিক ব্যাগের ব্যবহার কমবে। প্লাস্টিক ব্যবহার পরিবেশের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। পাট জাগ দেওয়ার সমস্য আর থাকবেনা। সরকার ইতোমধ্যে খাল খনন কাজ শুরুর উদ্যোগ নিয়েছে। আশা করি আগামীতে পাট জাগ দিতে আর সমস্যা হবেনা।

পাট চাষীরা বলেন,  পাট আবাদে বিভিন্ন সময় পাট বীজ পাইনা, সার ঠিক সময় মত পাইনা। পরিমান মত সারও পাইনা। ব্যয়ের সাথে দামের মিল নাই। আমরা পাটের ন্যায্যমূল্য পাইনা। আমরা এসব সমস্যার কথা বলি কিন্তু তার সমাধান পাইনা। দীর্ঘ ৫/৭ বছর ধরে এসব অভিযোগ দিয়ে আসছি তার কোন সমাধান নাই।