পঞ্চগড়ে জাগপার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা
প্রকাশ : 2026-03-17 10:22:23১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পবিত্র মাহে রমজান ও চব্বিশের আন্দোলনে শহীদদের স্বরনে জাতীয় গনতান্ত্রিক পার্টি( জাগপার) উদ্যোগে পঞ্চগড়ে সোমবার এক দোয়া ও ইফতার মাহফিল এবং আলোচন সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জাগপা সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব, জাগপার সহসভাপতি শামসুজ্জামান নয়ন , জাগপার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, জাগপা সব সময় এদেশের জন মানুষের কথা বলে। জনগনের সুখ-দুঃখের জন্য সব সময় পাশে থাকে। চব্বিশের গণঅভ্যুত্থানের আন্দোলন- লড়াইয়ে ছাত্র- জনতার সাথে ঐক্যবব্ধ ভাবে সাহস যুগিয়েছে। নতুন দেশ গঠনে এখনো জাগপা সত্যের সাথে সবার কথা বলছে। আগামী দিনে জাগপা জনগনের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আলোচনা শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি সহ চব্বিশে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে সকলে ইফতারে অংশ নেন।