নন্দীগ্রামে ঝুলন্ত অবস্থায় কলেজছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশ : 2026-04-29 18:17:48১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

নন্দীগ্রামে ঝুলন্ত অবস্থায় কলেজছাত্রের মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে আকাশ (২২) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের খেজুরপুকুর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত আকাশ ওই গ্রামের কৃষক আব্দুল কাদেরের ছেলে। সে অনার্সে পড়ুয়া ছাত্র ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, আকাশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হন। এরপর সারারাত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয় লোকজন খেজুরপুকুর এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, আকাশ নামে এক কলেজছাত্রের আত্মহত্যা ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ  পরিবারের নিকট হস্তান্তর করা হবে।