নন্দীগ্রামের প্রবীণ সাংবাদিক মহসিন আলী সরকারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
প্রকাশ : 2026-05-01 10:08:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার নন্দীগ্রামের প্রবীণ সাংবাদিক মহসিন আলী সরকার (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মহসিন আলী সরকার দীর্ঘদিন দৈনিক আজ ও আগামীকাল প্রতিকায় নন্দীগ্রাম প্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালন করেছেন। এ ছাড়াও তিনি নন্দীগ্রাম প্রেস ক্লাব ও নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সদস্য ছিলেন।
জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহসিন আলী সরকার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের মৃত কিসমতুল্লাহ সরকারের পুত্র। তাঁর মৃত্যুতে নন্দীগ্রাম প্রেস ক্লাব ও নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।