জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ : 2026-03-21 13:52:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন।

শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যান গিয়ে কবর জিয়ারত করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী-কন্যা সঙ্গে ছিলেন।

পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়া বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়েন প্রধানমন্ত্রী। পরে যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।