চরভদ্রাসন উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা, মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
প্রকাশ : 2026-04-14 20:30:19১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আজ মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) আব্দুল গফুর মৃধার ডাঙ্গী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মাদক সেবনের অভিযোগে রিফাত শেখ (প্রায় ২০) নামে এক যুবককে আটক করা হয়। তার পিতা রিপন শেখ এবং মাতা রোকসানা বেগম। তিনি আব্দুল গফুর মৃধার ডাঙ্গী এলাকার বাসিন্দা।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দোষী সাব্যস্ত করে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।