কালকিনিতে চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন প্রশাসন

প্রকাশ : 2026-04-30 16:31:06১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কালকিনিতে চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন প্রশাসন

দায়িত্ব অবহেলার কারণে মাদারীপুরের কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব শ্যামা প্রসাদ পাল মিন্টু, হল সুপার মোঃ নাসির উদ্দীন, সহকারী শিক্ষক দিলীপ বৈরাগী ও সহকারী শিক্ষক ইজাজুল হকসহ চারজন শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন প্রশাসন। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফ উল আরেফীন। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া শ্যামা প্রসাদ পাল মিন্টু কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও একই কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন, মোঃ নাসির উদ্দীন উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও একই কেন্দ্রের হল সুপারের দায়িত্বে ছিলেন, দিলীপ বৈরাগী কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন ও ইজাজুল হক ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন। গত মঙ্গলবার চলতী বছরেরর এসএসসি পরীক্ষার ভোকেশনাল শাখার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পরীক্ষার দিন পরীক্ষার্থীদের মাঝে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় তাদের সবাইকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, প্রশ্ন বিতরণে অনিয়ম করায় চরজন শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।