কাউনিয়ায় সপ্তাহের ব্যবধানে ৩ মটর সাইকেল চুরি, আতঙ্কে চালকরা

প্রকাশ : 2026-04-14 20:54:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় সপ্তাহের ব্যবধানে ৩ মটর সাইকেল চুরি, আতঙ্কে চালকরা

রংপুরের কাউনিয়া উপজেলায় আবারও মটরসাইকেল চুরি বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের ব্যবধানে তিনটি মটর সাইকেল চুরি গেলও একটিও উদ্ধার করতে পারিনি থানা পুলিশ। ফলে মোটর সাইকেল মালিকদের মাঝে চরম আতঙ্ক বিয়াজ করেছে। 

জানাগেছে মঙ্গলবার উপজেলার কুর্শা জুম্মার পার শিব মেলা প্রাঙ্গণ থেকে, মোঃ আয়নাল হক নামের এক লেদ ব্যবসায়ীর প্লাটিনা মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এর আগে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরাজী সাহাবাজ গ্রামের বাসিন্দা নুরুন্নবী মন্ডল এর পুত্র রেজাউল ইসলাম রনি তার ব্যাবহৃত লাল কালো ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেল চুরি যায়। এর আগে কাউনিয়া কেন্দ্রীয় কবর স্থান জাপার সাধারন সম্পাদক মোশারফ হোসেনর মায়ের দাফন করতে এসে তার ভায়রা মোস্তাফা এর কালো ডিসকভার ১০০ সিসি মটরসাইকেল টি চুরি যায়। এভাবে একের পর এক মটরসাইকেল চুরি যাওয়ায় চরম আতঙ্ক বিরাজ করছে মটরসাইকেল মালিকদের মাঝে। বিগত বছরে প্রায় ২০টি মটরসাইকেল ও ৬টি অটো চার্জার চুরর খবর পাওয়া গেছে। এবিষয়ে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ নজমুল হক জানান বিষটি গুরুত্বদিয়ে উদ্ধারতৎপরাতা চালান হচ্ছে। আশা করছি দ্রæত সফল হবো।