কাউনিয়ায় ঝরা পাতার দিন-ধূলি ওড়া বাতাস
প্রকাশ : 2026-03-03 20:28:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শীতের হিম বাতাস ফিরে যাওয়ার পালা। প্রকৃতিতে গা ঝাড়া দিয়ে উঠছে গাছগুলো। জানিয়ে দিচ্ছে বাংলার ফাল্গুনের অপার রূপ বৈচিত্র। সামনেই চৈত্র। রংপুরের কাউনিয়ায় গ্রাম গুলোতে প্রকৃতির বিরুপ প্রভাবে চির চেনা সবুজের সমারহ হারাতে বসেছে। সবুজ পাতা ফিকে হলুদ রূপ ধারণ করে ঝরছে মাটিতে। ঝরা পাতার ওপর দিয়ে চলতে গিয়ে মর্মর ধ্বনিই বলে দিচ্ছে ঋতুরাজ আসছে।
সরেজমিনে উপজেলা ও কাউনিয়া কলেজ ক্যাম্পাস এলাকা ঘুরে দেখা গেছে গাছ থেকে টুপটাপ ঝরে পড়ছে শুকনো পাতা। গ্রাম থেকে গ্রামান্তরে বাড়িতে বাড়িতে চিরচেনা এই চিত্রপট এখন। আর ঝরে পড়া পাতা কুরাতে ব্যাস্ত গ্রামের নি¤œ আয়ের নারীরা। এই সময়টিতে তাদের জালানি সংগ্রহ হয় সহজেই। ইট-পাথরের নগরের কী অবস্থা? গ্রাম গুলোতে ধুলো উরে বিবর্ণতার ছোঁয়ায় যেন বিষাদ প্রকৃতি। খর তাপে মাঠ ঘাট ক্ষেত, নদী-নালা পুকুরের পানি শুকিয়ে গেছে। কবি তার কবিতা লিখেছেন, জীবনের প্রতিটি দিনই ঝরা পাতার মত, একবার ঝরে গেলে আর ফেরে না পথ। হাওয়ার দোলায় ভেসে যায় দূর, ফেলে আসে স্মৃতিরা রঙিন এক সুর। ঠিক ভাবে পানি শোষন করতে না পারায় গাছের ডালের পাতা ঝড়ে গাছ পাতা শুন্য হয়ে পড়েছে। বসন্ত বেলার মাতাল সমীরণে ধূলা ওড়ছে। তারই মাঝে পাতা কুড়ানীরা মনের আনন্দে পাতা কুড়িয়ে নিয়ে যাচ্ছে। উপজেলার বিভিন্ন গ্রাম গুলোতে বড় বড় গাছ গুলোর পাতা ঝড়ে মৃত প্রায় মনে হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের গাছগুলোর দিকে তাকালেই মনে হয় পাতা ঝড়ার দিন চলছে। অনেকে বলছেন জীবনের প্রতিটা দিনই অনেকটা ঝরা পাতার মত, যা আর জীবনে ফিরে আসে না। পাতা ঝরে যাওয়ায় প্রকৃতির মন কি বিষন্ন? তা নয় কিন্তু। বৃক্ষ তার আপন নিয়মেই প্রতি বছর পুরানো পাতা ঝরিয়ে নিজেকে নতুন পাতায় সাজিয়ে তোলে। প্রশান্তি এনে দেয় ছায়া দিয়ে। নতুনের অবগাহনে সুসজ্জিত করার আগের পালাবদল পর্ব এটা। নতুন পত্রপল্লবে আবার সুশোভিত হবে বৃক্ষরাজি। কবির কন্ঠে শোনা যায় ঝরা পাতা উড়িয়ে নিয়ে যাক, সমস্ত মন খারাপের রেশ, আর বৃষ্টি এসে ধুয়ে দিয়ে যাক যত গøানি, রোদ্দুর দিয়ে যাক এক নতুন আলোয় ভরা জীবন। বিভিন্ন গ্রামে ন্যাড়া মাথায় ঠায় দাঁড়িয়ে আছে গাছ গুলো। মাঠে বোরো চারা রোপণের মৌসুম শেষ হওয়ার পথে। বসন্তের বাউরি বাতাসের আমেজ বুঝতে পারছে। বাতাস বইলে স্বগোক্তি করে চৈত্রের রুক্ষè দিনের কথা। প্রকৃতিতে ফাল্গুনের ধারা এমনিভাবেই বয়ে যায়। দীর্ঘদিন থেকে কাউনিয়ায় বৃষ্টির দেখা নেই। কবির ভাষায়, ও ঝরা পাতা ও ঝরা পাতা গো, তোমার সাথে আমার রাত পোহানো কথা গো, তোমার সাথে আমার দিন কাটানো কথা। আনেকে বলেছেন এই হচ্ছে প্রকৃতির খেয়াল।