কাউনিয়ায় আলু চুরির সন্দেহে বাড়িতে হামলা ও টাকা লুটের অভিযোগ

প্রকাশ : 2026-03-14 10:42:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় আলু চুরির সন্দেহে বাড়িতে হামলা ও টাকা লুটের অভিযোগ

রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর এলাকায় মিষ্টি আলু চুরির সন্দেহকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, ভাংচুর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহ আলম কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার প্রতিবেশী আমিনুল ইসলামসহ কয়েকজন লাঠিসোঁটা, লোহার রড ও হাতুড়ি নিয়ে শাহ আলমের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘরের বেড়া, দরজা ও স্টিলের বাক্স ভাংচুর করে। এছাড়া স্টিলের বাক্সে রাখা এনজিও থেকে নেওয়া ঋণের ৫০ হাজার টাকা এবং গরু বিক্রির ৯৮ হাজার টাকাসহ মোট ১লাখ ৪৮ হাজার টাকা লুট করে নেওয়ার অভিযোগ করা হয়েছে। হামলার সময় শাহ আলমের স্ত্রীসহ কয়েকজন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের কাউনিয়া হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় দোষীদের দ্রæত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।