কাউনিয়ার প্রতিবন্ধী নুর আলম দয়াল বাঁচতে চায়

প্রকাশ : 2026-04-07 18:09:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ার প্রতিবন্ধী নুর আলম দয়াল বাঁচতে চায়

রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী নুর আলম দয়াল কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে তিনি বাঁচার আকুতি জানিয়েছেন সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে।

নুর আলম দয়াল বুঝতেই পারেননি কখন মরণব্যাধি তার শরীরে বাসা বেঁধেছে। চলতি সালের ২০ ফেব্রæয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার কিডনির সমস্যা ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, তার কিডনিতে গুরুতর সংক্রমণ হয়েছে এবং দ্রæত অপারেশন প্রয়োজন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের চিকিৎসকের তত্ত¡াবধানে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার দুটি কিডনিতেই জটিলতা রয়েছে এবং অস্ত্রোপচার ছাড়া সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। দয়ালের জীবন কাহিনীও অত্যন্ত করুণ। প্রতিবন্ধী ভাতা, একটুকরো সরকারি জমিতে ঘর এবং অনুদানে পাওয়া একটি ছোট দোকানই তার একমাত্র সম্বল। রাজমিস্ত্রির কাজ করে কোনোভাবে সংসার চালালেও অসুস্থতার কারণে এখন সেটিও বন্ধ। এ অবস্থায় ঠিকমতো খাবার জোটে না, সেখানে চিকিৎসার টাকা কীভাবে জোগাড় হবে। একমাত্র বৃদ্ধা মা ছাড়া পরিবারে আর কেউ নেই। এ অবস্থায় দয়াল সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও প্রবাসীদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। তার সঙ্গে যোগাযোগ বা সাহায্য পাঠাতে-০১৭১০-৪৩২০০২ (বিকাশ/নগদ)।