একদিন বাড়লো ঈদের ছুটি
প্রকাশ : 2026-03-05 13:40:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও একদিন বাড়িয়েছে সরকার।
আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে। সে হিসেবে ১৭ থেকে ২৩ মার্চ ঈদের ছুটি থাকবে। এর মধ্যে ১৭ মার্চ শবে কদরের ১৮ নির্বাহী আদেশে ছুটি।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
সভা শেষে সাধারণ ছুটির অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
কা/আ