আর্জেন্টিনা বনাম ব্রাজিল: তারকারা কে কোন দলে

প্রকাশ : 2026-06-11 15:27:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আর্জেন্টিনা বনাম ব্রাজিল: তারকারা কে কোন দলে

আজ রাতেই পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের। সাধারণ মানুষের পাশাপাশি ফুটবল-জ্বরে আক্রান্ত শোবিজের তারকারাও। স্বাভাবিকভাবে দেশের শোবিজেও আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি। 

প্রতিদিন স্যোশাল মিডিয়ার পোস্টের ভিত্তিতে তৈরি স্কোয়াড অনুযায়ী আর্জেন্টিনা ও ব্রাজিলের একাদশে কারা কারা আছেন এক পলকে জেনে নেওয়া যাক-

নীল-সাদা শিবিরে একঝাঁক তারকা (আর্জেন্টিনা স্কোয়াড)
১. জাহিদ হাসান। ২. চঞ্চল চৌধুরী। ৩. নুসরাত ইমরোজ তিশা। ৪. মেহজাবীন চৌধুরী। ৫.পরীমণি। ৬. পূজা চেরি। ৭. খায়রুল বাসার। ৮. ইরফান সাজ্জাদ। ৯. মাহিয়া মাহি। ১০. রাফিয়াত রশিদ মিথিলা। ১১. জায়েদ খান 

সেলেসাওদের সমর্থনে কাঁপছেন যারা (ব্রাজিল স্কোয়াড)
১.আফসানা মিমি। ২. মোশাররফ করিম। ৩. জয়া আহসান। ৪. জিয়াউল ফারুক অপূর্ব। ৫. আফরান নিশো। ৬. অপু বিশ্বাস। ৭. শবনম বুবলী। ৮. বিদ্যা সিনহা মিম। ৯. তাসনিয়া ফারিণ। ১০. আইশা খান। ১১. লামিমা লাম।

পর্দার তারকাদের এই ফুটবল উন্মাদনা আর পছন্দের দলের প্রতি অকুণ্ঠ সমর্থন বিশ্বকাপের রোমাঞ্চকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত কার মুখে শেষ হাসি ফুটবে আর্জেন্টিনা নাকি ব্রাজিল, তা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোটি ভক্তের পাশাপাশি ঢাকাই শোবিজের এই তারকারাও।