আদমদীঘিতে দুই শতাধিক দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশ : 2026-03-18 10:57:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে দুই শতাধিক দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে প্রায় দুই শতাধিক দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১২টায় আদমদীঘি বিএনপি দলীয় কার্যালয়ে সাবেক ছাত্র নেতা ও বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পদাক মাহফুজুল হক টিকন এর ব্যক্তিগত তহবিল থেকে ঈদ সামগ্রী হিসেবে লাচ্চা সেমাই, চিনি, দুধসহ প্রভৃতি সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, আবু তালেব দুলাল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শাহ রিয়ন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পি, উপজেলা ছাত্রদলের সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা হযরত আলী, আকাশ হোসেন, খোকন সরদার,্ আপন কুমার, কৃষিদল নেতা রুবেল সরকার প্রমুখ।