আদমদীঘিতে তিন মাদক কারবারির জেল-জরিমানা
প্রকাশ : 2026-04-21 15:48:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে তিনজন মাদক কারবারির জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। গত রোববার (১৯এপ্রিল) বিকেলে মাদক বিরোধী অভিযান চালিয়ে আদমদীঘির উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো, পাবনা সদর উপজেলার বড়দিকসাই গ্রামের ইসমাইল শেখের ছেলে আব্দুস সামাদ (৪০), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার খাদোয়া বিষ্ণপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে আসাদুল হক (২৪) ও আদমদীঘি উপজেলার বামনীগ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রাজু আহম্মেদ (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত রোববার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত তিনজন মাদক কারবারিকে ৩শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত প্রত্যেককে ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড করেন। এছাড়া তাদের নিকট থেকে জব্দ করা মাদক ঘটনাস্থলেই ধ্বংস করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। ওই দিন সন্ধ্যায় দন্ডপ্রাপ্তদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।