আদমদীঘিতে জুয়ার আসরে অভিযান, ১৩ জুয়ারু গ্রেফতার
প্রকাশ : 2026-04-13 11:32:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে মুরগির সেডে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৩ জুয়ারুকে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার (১১ এপ্রিল) গভীর রাতে উপজেলার নসরতপুর কলেজপাড়া এলাকার এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা নশরতপুর ইউনিয়নের কলেজ পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাউজি খেলার সময় তাদের আটক করা হয়। এসময় জুয়ার আসর থেকে নগদ টাকা, জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়াও একটি মোটরসাইকেল ও ৬টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে, যা জুয়ার আসরে আসা-যাওয়ার কাজে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, অভিযান চালিযে গ্রেপ্তারকৃত ১৩ আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।