আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশ : 2026-03-10 18:52:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে এমপির ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে সাধারণ মানুষে মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১ টায় আদমদীঘি বিএনপির কার্যালয়ের সামনে উপজেলা যুবদলের আয়োজনে এই ঈদ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, জেলা বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম,আবু তালেব দুলাল, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, এসএম জুয়েল রানা, শিহাব চৌধুরী, শাহিনুর ইসলাম, তামিম হোসেন, নজরুল ইসলাম, জাসাসের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্প্,ি উপজেলা ছাত্রদল সভাপতি শাকিব হোসেন, সম্পাদক জাহিদ হোসেন, শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, সম্পাদক আবু হাসান প্রমুখ। প্রায় দুই শতাধিক গরীব মানুষদের মাঝে ঈদ সামগ্রী হিসাবে লাচ্চা সেমাই, চিনি, দুধসহ প্রভৃতি সামগ্রী প্রদান করা হয়।