আটোয়ারী উপজেলায় ছয়টি প্রকল্প  কাজের উদ্বোধন

প্রকাশ : 2026-03-10 14:29:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আটোয়ারী উপজেলায় ছয়টি প্রকল্প  কাজের উদ্বোধন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ছয়টি প্রকল্প  কাজের উদ্বোধন করা হয়েছে। পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির এসব প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।সোমবার[৯মার্চ) দুপুরে সংসদ সদস্য আনুষ্ঠানিক ভাবে এসব প্রকল্পের পৃথক পৃথক ভাবে এসব প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপা দেবী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, বিএনপির উপজেলা সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল , আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা [ওসি) মতিয়ার রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান কুদতর-ই-খুদা ,জেলা বিএনপির যুগন্ম আহবায়ক এম এ মজিদ, আটোয়ারী উপজেলা প্রকৌশলী ফয়সাল প্রমুখ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের [এলজিইডি) বাস্তবায়নের আওতায় এ সব প্রকল্পের মধ্যে রয়েছে চারটি রাস্তা ও দুইটি স্কুল।  প্রকল্প সমূহ ২০২৫-২০২৬ অর্থ বছরের অধীন বৃহত্তর দিনাজপুর জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্প গুলো বাস্তবায়ন করা হবে।  

এর মধ্যে চারটি রাস্তা নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৭৫ লাখ টাকা। আটোয়ারী উপজেলা প্রকৌশলী দপ্তর সূত্রে জনা গেছে, উপজেলার মির্জাপুর ইউপি- সিকটিহাড়ি হাট চেইনেজ [১৫০০-৪৩৩০) মিটার রাস্তা উন্নয়ন, রাধানগর ইউপি- আলোয়াখোয়া ইউপি চেইনেজ [৭০০০-৮৯২০)মিটার, আলোয়াখোয়া ইউপি- মিটার সড়ক উন্নয়ন কাজ , উপজেলা হেড কোয়ার্টার- রামনাথ হাট জিসি ভায়া রাখালদেবী হাট চেইনেজ ( ৪৩৫৬-৬০২০) মিটার রাস্তা উন্নয়ন ও আলোয়াখোয়া ইউপি-আনসার হাট ভায়া জাফরপাড়া -চেইনেজ ০০-২০৭১) মিটার কাজ। 

এছাড়া রয়েছে উপজেলার তোড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নব নির্মিত ভবন ও তোড়িয়া হাট এর নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এ দুটি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় দুই কোটি ৫৭ লাখ টাকা।এর আগে সকালে সংসদ সদস্য ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির পঞ্চগড় সার্কিট হাউজে জেলা প্রশাসনের কর্মকর্তা এবং জেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মত বিনিময় সভায়  অংশ গ্রহন করেন।