পঞ্চগড়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতার উপর হামলা, চার ছাত্রদল নেতা বহিষ্কার

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৭ জুলাই ২০২৫, ১৮:৪৬ |  আপডেট  : ৮ মে ২০২৬, ১২:০৭

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নে চার ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল । জানা যায়, সাকোয়া বাজারে কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাসুদ রানা রিয়াজের ওপর প্রকাশ্যে হামলার ঘটনায় চার ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।এই হামলার ঘটনাটি রবিবার (৬ জুলাই) বিকেলে ঘটে।

 জানা গেছে, পঞ্চগড় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম  মোজাহার হোসেনের কবর জিয়ারত করতে গেলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজের উপর হামলা ওই চালানো হয়।

হামলার ১৩ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে মাসুদ রানাকে এলোপাথারি মারধর করতে দেখা যায়। পরে আহত অবস্থায়স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার পরপরই ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে অভিযুক্ত চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন;বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন সরকার, বোদা পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমন, সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আশিক এবং যুগ্ম আহ্বায়ক জসিম ইসলাম।ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন,আমরা ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত