৮ ও ৯ মে ঢাকায় শুরু হচ্ছে মার্কস অল রাউন্ডারের আঞ্চলিক পর্ব
প্রকাশ : 2026-05-05 16:42:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
প্রতিভাবান শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতার বিকাশে দেশব্যাপী আয়োজিত ‘মার্কস অল রাউন্ডার’ প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব এখন ঢাকায়। আগামী ৮ ও ৯ মে রাজধানীর বিভিন্ন এলাকায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ৮ মে ধানমন্ডি, জিগাতলা, রায়ের বাজার, শেরে বাংলা রোড ও হাজারীবাগ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
একই দিনে সিদ্ধিরগঞ্জ, বন্দর ও সোনারগাঁও এলাকার জন্য গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ এবং রমনা, হাতিরঝিল ও তেজগাঁও এলাকার জন্য আবুজর গিফারী কলেজ প্রাঙ্গণে প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
পরদিন ৯ মে মিরপুর (১১, ১২, পুরবী, পলাশনগর, বাউনিয়া, রূপনগর ও ডিওএইচএস) ও পল্লবী এলাকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে।
উত্তরা (সেক্টর ৯–১২ ও কামারপাড়া) এবং তুরাগ এলাকার জন্য কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হয়েছে। এছাড়া তেজগাঁও, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকা ও শেরেবাংলা নগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অংশ নেবে রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পর্বে।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের মেধা বিকাশে সহায়তা করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
অংশগ্রহণে আগ্রহীদের দ্রুত অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে মার্কস অল রাউন্ডারের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা ০৯৬১৪ ৫১৬১৭১ নম্বরে (সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত) যোগাযোগ করে।