২৬ ফেব্রুয়ারি বইমেলা শুরু, থাকছে না প্যাভিলিয়ন
প্রকাশ : 2026-02-23 12:54:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
অমর একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে ২৬ ফেব্রুয়ারি থেকে। অবশেষে এই বইমেলায় সাড়ে ৩০০ প্রকাশকের অংশ নেওয়ার ব্যবস্থা করতে মেলায় কোনও প্যাভেলিয়ান রাখা হচ্ছে না।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতারাদের এক সভা এ সিদ্ধান্ত হয়। বাংলা অ্যাকাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং সচিব ড. মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয়, অমর একুশে বইমেলা ২০২৬-এ কোনও প্যাভিলিয়ন থাকবে না। বাপুস নেতাদের সহায়তায় ইতোমধ্যে প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকরা নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন।
গত ১৯ ফেব্রুয়ারি যেসব প্রকাশক স্টলের জন্য আবেদন করেন, তাদের স্টল-বিন্যাসের লটারি ২২ ফেব্রুয়ারি রাত ১০টায় অনুষ্ঠিত হয়। প্রকাশকরা ২৩ ফেব্রুয়ারি থেকে স্টল নির্মাণের কাজ শুরু করবেন।
উল্লেখ্য, ইতোপূর্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী একুশে বইমেলার স্টল-ফি সম্পূর্ণ মওকুফের ঘোষণা দিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় বইমেলা উদ্বোধন করবেন।
কা/আ