সুন্দরবনে খুব শিগগিরই শুরু হচ্ছে জলদস্যু দমন অভিযান: প্রতিমন্ত্রী 

প্রকাশ : 2026-02-21 19:25:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সুন্দরবনে খুব শিগগিরই শুরু হচ্ছে জলদস্যু দমন অভিযান: প্রতিমন্ত্রী 

বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বনের নিরাপত্তা ও উপকূলের স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রুুতই সুন্দরবনে জলদস্যু দমন অভিযান শুরু হবে বলে জানিয়েছেন। শনিবার (২১ ফেব্ররুয়ারী) বিকেলে খান জাহান আলীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এই বনকে ঘিরে কোনো ধরনের জলদস্যুতা বা সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না। খুব শিগগিরই সমন্বিত অভিযান শুরু হবে।তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে বনজ সম্পদ, জেলে ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, জেলা পুলিশ সুপার মো. হাসান চৌধুরীসহ বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ বিভিন্ন পর্যায়ক্রমে নেতাকর্মীরা।