সিরাজদিখান সন্তোষপাড়ায় ঐতিহ্যবাহী চরক পূজা অনুষ্ঠিত, ভক্তদের উপচে পড়া ভিড়
প্রকাশ : 2026-04-14 20:47:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আবহমান বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে ধারণ ও বহন করতে প্রতি বছরের মতো মুন্সীগঞ্জ সিরাজদিখান সন্তোষপাড়ায় ঐতিহ্যবাহী চরক পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার সন্তোাষপাড়া গ্রামে এ পূজার আয়োজন করা হয়। পূূজার এ দৃশ্য উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় জমতে দেখা যায়।
চরক পূজায় সনাতন(হিন্দু) সম্প্রদায়ের লোকেরা চরক পূজা ও বিভিন্ন নিয়ম পালন করে চরক পূজার আনুষ্ঠকিতা শেষ করে। চরক গাছে জীবন্ত মানুষকে পিঠে লোহার কল ফুড়িয়ে বাঁশের চরকিতে বেধেঁ ঘুরানো হয়।
চড়ক পূজাকে ঘিরে এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। শত শত ভক্ত ও দর্শনার্থী এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বালা সন্ন্যাসীদের তপস্যামূলক আচার, যেখানে সন্ন্যাসীদের পিঠে বড়শি গেঁথে চড়ক গাছের চারদিকে ঘূর্ণায়ন করা হয়। এ দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমান।
অনুষ্ঠানের সভাপতি শ্যামল ঘোষ বলেন বলেন, এই চরক পূজা প্রতিবছর হিন্দু সম্প্রদায়ের লোকেরা দীর্ঘদিন ধরে এই চরক পূজার আয়োজন করে। চড়ক পূজা আমাদের প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পূজার মাধ্যমে ভক্তরা আত্মত্যাগ, ধৈর্য ও আধ্যাত্মিক চর্চার অনন্য নিদর্শন তুলে ধরেন। আমরা চাই এই ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে টিকে থাকুক এবং সমাজে সম্প্রীতি ও সহাবস্থান আরও সুদৃঢ় হোক।
তিনি আরও জানান, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন হয়েছে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।উৎসবকে কেন্দ্র করে গ্রামজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনব্যাপী বিভিন্ন আচার-অনুষ্ঠান পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান রশুনিয়া ইউপি সদস্য জয়ন্ত ঘোষ, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,ডাঃ অভিষেক ঘোষ, সাংবাদিক ফয়সাল আহম্মেদ,লতা মন্ডল,দেবব্রত দাস দেবু প্রমুখ।