সিরাজদিখানে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
প্রকাশ : 2026-05-19 16:47:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ সিরাজদিখা উপজেলায় “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ শুরু হয়েছে।আজ মঙ্গলবার সকাল সারে ১০টায় রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভার্চুয়ালি দেশব্যাপী এ মেলার উদ্বোধন ঘোষণা করেন তারেক রহমান। এর ধারাবাহিকতায় সিরাজদিখান উপজেলা ভূমি অফিস, সিরাজদিখানের উদ্যোগে স্থানীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, ভূমিসেবা মেলা-২০২৬এর মাধ্যমে সাধারণ মানুষ ভূমিসংক্রান্ত নানা জটিলতা সম্পর্কে সরাসরি পরামর্শ ও সমাধান পাচ্ছেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটাল, স্বচ্ছ ও জনবান্ধব করা। এতে হয়রানি কমবে, সময় ও খরচ সাশ্রয় হবে এবং জনগণ ঘরে বসেই অধিকাংশ ভূমিসেবা গ্রহণ করতে পারবেন। তিনি আরও বলেন, ভূমিসংক্রান্ত সেবায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ফলে দুর্নীতি ও ভোগান্তি অনেকাংশে কমেছে। জনগণকে এ বিষয়ে সচেতন করতে এবং সেবাগ্রহণে উৎসাহিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিমনার ( ভূমি) সিনথিয়া হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, সিরাজদিখান থানা ওসি তদন্ত মোঃ হাবিবুর রহমান,কানুনগো মোঃ কামাল হোসেন প্রমুখ।