সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে শ্লীলতাহানি করল প্রতিপক্ষ
প্রকাশ : 2026-04-06 17:27:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ সিরাজদিখানে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে আহত করে নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামের মৃত আগস্টিন রোজারিওর ছেলে সুজিত জন রোজারিও (৪১) ও তার স্ত্রী শ্রাবনী তেরেজা বিশ্বাস(৪০).বড় মেয়ে সাইনি শিশিরিয়া রোজারিও (১৪),সেন্ড্রি আগস্টিন রোজারিও(১০)।
আহত সুজিত জন রোজারিও জানান, আমাদের জায়গা বিক্রি করেছে আমার বড় বোন। আমাদের এজমালি বাড়ির জায়গার কোন মাপঝোপ হয়নি। এক সপ্তাহ আগে জোড় করে তারা বাড়ির আনেক গাছ কেটে ফেলেছে। মাত্র দেড় শতাংশ জায়গা কিনে মাইকেল গমেজ আমাদের সম্পূর্ন বাড়ি জোড়পূর্বক দখল করতে চায়। তারা আমাদের বাড়ির অনেক গাছ কেটে নিয়ে গেছে। রোববার বিকালে আমাদের পরিবারের সবাই এক সাথে বসে এজমালি বাড়ি মাপজোপ করে বিক্রি করা জায়গা বুঝিয়ে দেওয়ার কথা বার্তা আলোচনা করার সময় অর্তকিত ভাবে মাইকেল গমেজ এসে আমাকে অকথ্যভাষায় গালিগালাজ করে লোহার রড,কাঠের ডাসা দিয়ে পিটিয়ে আমার বাম হাত ফাটিয়ে ফেলেছে। আমার স্ত্রী শ্রাবনী তেরেজা বিশ্বাস আমাকে বাচাতে গেলে তাকে নাখ-মুখ ফাটিয়ে কাপড় খুলে মারধর করে গুরুত্বর আহত করে শ্লীলতাহানি করে। এসময় আমার বড় মেয়ে আমাকে বাচাতে আসলে তাকে রাম দা দিয়ে তাড়া করে কুপানোর জন্য। আমার ছোট ছেলেকে মাথায় কিল ঘুষি দিয়ে মারধর করে। আমার হাত ভেঙ্গে ফেলার কারনে আমি মাটিতে লুটিয়ে পড়লে আর তাদের রক্ষা করতে পারি নাই। পরে পরিবারের অন্যান্য সদস্যরা ও স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০-শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। আমি উপজেলা স্বান্থ্য কম্পেক্সে চিকিৎসা নিতে গেলে তারা আমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে রোফার্ড করেন। আমি সোমবার সকালে সিরাজদিখান থানায় লিখিক অভিযোগ করেছি, আমি এর সুষ্টুতদন্ত ও বিচার চাই। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, এ ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে তদন্ত শেষ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।