সিরাজদিখানে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন এমপি আব্দুল্লাহ

প্রকাশ : 2026-04-25 16:51:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন এমপি আব্দুল্লাহ

মুন্সীগঞ্জ সিরাজদিখানে খাল পুনঃখনন কার্যক্রমের  উদ্বোধন করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শেখ মোঃ আব্দুল্লাহ। সারাদেশে এক বছরে ২০ (বিশ) হাজার খাল খনন কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার ( ২৫ এপ্রিল) বেলা সাওে ১১ টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের রশুনিয়া দানিয়াপাড়া ব্রিজের পাড়  থেকে দক্ষিন তাজপুর মোতাহার জাহানের বাড়ির দক্ষিন পাশর্^ পর্যন্ত প্রায় ১.২০০ কি.মি. কাজের খাল খনন করা হবে।  এই গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত এ প্রকল্পটি স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনের আগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, দেশব্যাপী খাল খনন প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প। সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের সরকার শপথ নেওয়ার মাত্র দুই মাসের মধ্যে যে পরিমাণ কাজ হাতে নিয়েছে এবং বাস্তবায়ন শুরু করেছে, তা অভাবনীয়। তিনি বলেন, আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি, তা করে যাচ্ছি। একটি দলের ক্যাপ্টেন যদি দক্ষ হন, তবে সেই দলও ভালো করে। তিনি আরো বলেন, খাল খননের ফলে কৃষক বিনামূল্যে সেচের পানি পাবে। পাশাপাশি কৃষকদের স্বল্পমূল্যে সার ও ওষুধ প্রদানের পরিকল্পনাও সরকারের রয়েছে। এর ফলে গ্রামীণ জনপদে পানির প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষিখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ বলেন, ইজিপিপি কর্মসূচির মাধ্যমে আমরা টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করছি। এই প্রকল্প এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে খনন কাজের সূচনা করা হয়। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্ন করার আহ্বান জানান।

 অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ,সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, উপজেলা প্রকৌমলী মোঃ আসিফ উল্লাহ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা: সাজেদা সরকার,সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ াাতাউর রহমান হাওলাদার,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।