সিরাজদিখানে অ্যাডিস মশার প্রজননস্থল ধ্বংসে থানার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

প্রকাশ : 2026-03-14 19:30:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে অ্যাডিস মশার প্রজননস্থল ধ্বংসে থানার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

-ডেঙ্গু   প্রতিরোধে  আজ শনিবার থেকে বিশেষ অভিযান সিরাজদিখান থানা পুলিশের। আসন্ন বর্ষা মৌসুমের আগেই ডেঙ্গুর নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জ সিরাজদিখানে মশক নিধনে বিশেষ উদ্যোগ নিয়েছে সিরাজদিথান থানা পুলিশ। ‘শনিবারের অঙ্গীকার-বাসাবাড়ি করি পরিষ্কার’ শীর্ষক এ অভিযান আজ  শনিবার থেকে ।ডেঙ্গু রোগের বিস্তার রোধে অ্যাডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে থানা  শাসন।

সম্প্রতি সিরাজদিখান থানা,উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সিরাজদিখান বাজার এলাকা ও আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানার পুলিশ সদস্যরা আশপাশের জমে থাকা পানি, পরিত্যক্ত টায়ার, ড্রাম, ফুলের টবসহ অ্যাডিস মশার সম্ভাব্য   প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার ও ধ্বংস করেন। পাশাপাশি মশা নিধনের জন্য স্প্রে কার্যক্রমও পরিচালনা করা হয়।

এ সময় স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানিয়ে সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ(ওসি) মোঃ আব্দুল হান্নান বলেন, বর্ষা শুরুর আগেই এসব সম্ভাব্য উৎপত্তিস্থল ধ্বংস করতে পারলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তাই সময়ের আগেই এডিস মশা নিয়ন্ত্রণে সিরাজদিখানবাসীকে সম্পৃক্ত করে এই বিশেষ অভিযান শুরু করা হচ্ছে। বাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। নিয়মিত আশপাশ পরিষ্কার রাখলে অ্যাডিস মশার বংশবিস্তার অনেকাংশে কমে যাবে।

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এলাকাবাসীর মধ্যে সচেতনতা বাড়াবে।থানা কর্তৃপক্ষ জানান, ডেঙ্গু   প্রতিরোধে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।