সিংড়া ডায়াবেটিক সমিতির নতুন সাধারণ সম্পাদক হলেন মিলন হোসেন 

প্রকাশ : 2026-05-13 17:31:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিংড়া ডায়াবেটিক সমিতির নতুন সাধারণ সম্পাদক হলেন মিলন হোসেন 

নাটোরের সিংড়া উপজেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মিলন হোসেন। তিনি উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক। 

বুধবার (১৩ মে) দুপুর ১২টায় তিনি দায়িত্ব গ্রহণ করেন। সম্প্রতি এক কার্যকরী সভায় তাকে সাধারণ সম্পাদক মনোনীত করেন সমিতির সদস্যরা।

সিংড়া উপজেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন বলেন, ডায়াবেটিস রোগীদের উন্নত চিকিৎসা সেবা, সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য যে, এর আগে এই পদে দীর্ঘদিন দায়িত্বে ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন।