সিংড়ায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি রফিকুল ইসলামের মতবিনিময়

প্রকাশ : 2026-04-18 17:35:51১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিংড়ায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি রফিকুল ইসলামের মতবিনিময়

নাটোরের সিংড়া থানায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম মতবিনিময় সভা করেছেন। শনিবার বেলা ১১টায় সিংড়া থানায় ওসির নিজ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সিংড়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও জুয়া নির্মূল এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা করা হয়। নবাগত ওসি উপজেলার শান্তিশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় সিংড়া প্রেস ক্লাব, সিংড়া মডেল প্রেস ক্লাব ও সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সিংড়া উপজেলায় কর্মরত প্রায় ৩০ জন সংবাদকর্মী অংশ নেন।

নবাগত ওসি রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, সিংড়া থানাকে অপরাধমুক্ত ও নিরাপদ করতে পুলিশ এবং সাংবাদিকদের মিলে মিশে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে অপরাধ দমন সহজ হবে।