সিংড়ায় ফসলি জমিতে পুকুর খননের দায়ে দুজনকে লাখ টাকা অর্থদন্ড
প্রকাশ : 2026-05-14 17:58:12১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নাটোরের সিংড়ায় ফসলি জমিতে পুকুর খননের অপরাধে দুজন ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম ও পুকুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
এসময় ফসলি জমিতে ভেকু দিয়ে পুকুর খনন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ছোট চৌগ্রাম এলাকার রনিকে ৫০ হাজার টাকা ও পুকুরপাড়া এলাকার রত্না পারভীনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তাৎক্ষণিক তা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, কৃষি জমি নষ্ট করে পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।