সিংড়ায় ট্রাক চাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

প্রকাশ : 2026-06-01 21:29:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিংড়ায় ট্রাক চাপায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন অপর একজন। আহত সাইফুল ইসলামকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (১লা জুন) ভোর ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বন্দর আমতলা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, সকাল ৬টার দিকে নাটোর থেকে মোটসাইকেলে তিন আরোহী সিংড়া যাচ্ছিলেন। এসময় বগুড়া থেকে ছেড়ে আসা আম বোঝাই একটি ট্রাক নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা ব্রীজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন আলী ও মুক্তার হোসেন হিরা নামে মোটরসাইকেলে থাকা দুই যুবকের মৃত্যু হয়। আহত হয় সাইফুল ইসলাম।

পরে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস আহতকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। নিহত মুক্তার হোসেন হীরার বাড়ি নাটোর সদর উপজেলার ইসলাবাড়ি গ্রামে ও জীবন আলীর বাড়ি নাটোরের লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামে বলে জানায় পুলিশ।