সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি আসমা শাহীন
প্রকাশ : 2026-04-23 18:30:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নাটোরের সিংড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমকে আরও গতিশীল করতে নবনির্মিত ‘ত্রাণ গোডাউন’ (ত্রাণ গুদাম) এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী (বিএডিসি) মানিক রতন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, এই গোডাউনটি নির্মাণের ফলে সিংড়া উপজেলায় ত্রাণ কার্যক্রমে আরও স্বচ্ছতা ও দ্রুততা আসবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু জানান, এই প্রকল্পটি সম্পন্ন করতে ব্যয় হয়েছে ৯ লক্ষ ৫০ হাজার টাকা। গুদামটি উদ্বোধনের ফলে স্থানীয় পর্যায়ে আপদকালীন সময়ে ত্রাণ সামগ্রী সুরক্ষিত ভাবে মজুদ ও সঠিক সময়ে বিতরণের মাধ্যমে সুফল পাবে উপজেলার জনগন।