সাংবাদিক সুমনের মা পরলোক গমন

প্রকাশ : 2026-02-25 19:18:28১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সাংবাদিক সুমনের মা পরলোক গমন

শ্রীনগর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবুল বাশার মাস্টারের সহধর্মিনী ও সাংবাদিক সুমনের মা জোসনা বেগম আজ ইন্তেকাল করেছেন।  " ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন " তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে বারডেম,  পিজি হাসপাতাল , ও পপুলার হাসপাতালে আই সি ইউ তে চিকিৎসাধীন ছিলেন। এ সময় তার একমাত্র ছেলে  ইতালি প্রবাসী জাকির  হোসেন সুমন দীর্ঘ এক মাস মায়ের সাথেই হাসপাতালে কাটিয়েছেন। 

২২ শে ফেব্রুয়ারি চিকিৎসকগন শেষ চিকিৎসা  ও সময়সীমা বেঁধে দিয়ে  হাসপাতাল থেকে রোগীকে রিলিজ দিয়ে দেন। ঐদিন সুমন ও তার নিকট আত্মীয়েরা রোগীকে গ্রামের বাড়ি পশ্চিম বেজগাওয়ে নিয়ে আসেন । এদিকে যমুনা টিভির ইতালি  প্রতিনিধি জাকির হোসেন সুমনের ইতালির  একটি হাসপাতালে ২৭ ফেব্রুয়ারি গলায় অপারেশনের দিন তারিখ থাকার কারণে তিনি ২৩ শে ফেব্রুয়ারি সন্ধ্যার পর ইতালির উদ্দেশ্যে  বাড়ি থেকে রওনা দেন।  তার যাওয়ার কিছুক্ষণ পর থেকেই শ্বাসকষ্ট বেড়ে গিয়ে রুগির অবস্থা আশঙ্কাজনক হলে রাতে চিকিৎসক  অক্সিজেনসহ প্রয়োজনীয়  চিকিৎসা দেন। কিন্তু সকাল আটটায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে চলে যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি দুই মেয়ে এক ছেলে  ও অসুস্থ স্বামীসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল সাড়ে তিনটায় এম রহমান কমপ্লেক্সের সামনে মরহুমার নামাজে জানাজা শেষে মাসুরগাও বেজগাওয়ের যৌথ কবরস্থানে মাহিত করা হয়েছে।