শিবচরে বাজারে অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

প্রকাশ : 2026-03-03 20:40:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবচরে বাজারে অভিযান, ১৬ হাজার টাকা জরিমানা

মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চর বাজারে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)। মঙ্গলবার(৩ মার্চ) সকালে পাঁচ্চর কাঁচাবাজার ও ফলের বাজারে এ অভিযান চালানো হয়। এসময় নানা অসঙ্গতির কারণে বিভিন্ন দোকানে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে নিত্যপন্যের বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে পাঁচ্চর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এইচএম ইবনে মিজান। এসময় উপজেলা সেনেটারি ইন্সপেক্টর ফজলুর রহমানসহ শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিল। অভিযানে মাংসের দোকানে ফ্রিজের বাসি মাংস বিক্রি করার দায়ে ৫ হাজার টাকা, মুরগীর দোকানে ১৫শত টাকা এবং ৬ টি ফলের দোকানে মূল্য তালিকা না থাকা এবং পাইকারি ক্রয়ের ভাউচার দেখাতে না পারায় ৯হাজার ৫শত টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন,'বাজার নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা হচ্ছে। আমরা জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করেছি।'