শিবগঞ্জে বিনামূল্যে কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ 

প্রকাশ : 2025-09-03 17:23:44১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিবগঞ্জে বিনামূল্যে কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ 

বগুড়া শিবগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

বুধবার সকালে  উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে সার ও বীজ  বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। বিতরণ অনুষ্ঠানে  সভাপতিত্ব এবং স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার  মো: আব্দুল হান্নান। এসময়  উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মো: আপেল মাহমুদ, রাজিব হাসান,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমূখ।