শাজাহানপুরে প্রতিবন্ধী সাহেরাকে হুইল চেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

প্রকাশ : 2026-05-19 18:19:48১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শাজাহানপুরে প্রতিবন্ধী সাহেরাকে হুইল চেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

১৯ মে-২৬ মঙ্গলবার বগুড়ার শাজাহানপুর আড়িয়া মানিক দিপা পল্লীপাড়া গ্রামের প্রতিবন্ধী বৃদ্ধা অসহায় দরিদ্র সাহেরা বেগম কে বিনামূল্যে একটি হুইল চেয়ার প্রদান করেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু।

এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান নিলু, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, এমরান হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, বিএনপি নেতা শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, যুবদল নেতা মিল্টন হোসাইন, শহিদুল ইসলাম খোকন, আড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আজিজুল হক, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজুল ইসলাম সবুজ সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

উল্লেখ্য, অসহায় প্রতিবন্ধী সাহেরা বেগম আড়িয়া ইউনিয়নের মানিক দিপা পল্লীপাড়া গ্রামের দানেজ উদ্দিন মোল্লার মেয়ে। এর পূর্বে মাঝিড়া স্ট্যান্ডে চেন মাষ্টারের সহকারি প্রতিবন্ধী এক বৃদ্ধকে ইউনিফর্ম (নতুন পোষাক) সহ আর্থিক সহায়তা প্রদান করেন সাবেক এমপি লালু।