লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সের তিন স্বাস্থ্যকর্মীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

প্রকাশ : 2026-02-01 11:26:36১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সের তিন স্বাস্থ্যকর্মীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই সাবেক ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. হাবিবুর রহমান, হাশেম মো. আবু বকর ছিদ্দিক দেওয়ান এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. রফিকুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের সদস্যরা গতকাল শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ বিদায় সংবর্ধনার আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য পরিদর্শক কাজী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক কাজী মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. বেবী নাজনীন সোহানা, ডা. এম এ সাঈদ লিয়ন। স্মৃতিচারণা করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক দিপালী রানী দাস, উপজেলা স্বাস্থ্য সহকারী সমিতির সভাপতি বিপ্লব হোসেন, সাধারণ সম্পাদক সুধাংশু বিশ্বাস ও উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি সায়মা আনজুম এবং সংবর্ধনা পাওয়া হাবিবুর রহমান ও হাশেম মো. আবু বকর ছিদ্দিক দেওয়ান।