রাজশাহী চেম্বারের উৎসবমুখর পরিবেশে নির্বাচনে সভাপতি হলেন হাসেন আলী
প্রকাশ : 2026-04-19 17:36:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (২০২৬-২৮) দ্বিবার্ষিক পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে শনিবার রাত সাড়ে ১২টা পর্যন্ত ভোট গণনা চলছিল। ফলে এই সময়ে ভোটের ফলাফল পাওয়া যায়নি। তবে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসেন আলী। তিনি ‘খ’ প্যানেলের প্রার্থী ছিলেন। হরিণ প্রতীক নিয়ে তিনি ১ হাজার ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্ব›দ্বী ‘ক’ প্যানেলের প্রার্থী খন্দকার মিজানুর রহমান ক্রিকেট ব্যাট প্রতীকে ১ হাজার ২৬ ভোট পেয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চেম্বার ভবনে ভোট গ্রহণ করা হয়। গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বোয়ালিয়া থানা ভ‚মি অফিসের সহকারী কমিশনার (ভ‚মি) আরিফ হোসেন। এই নির্বাচনে ‘খ’ প্যানেল থেকে শুধু বিএনপিপন্থী ব্যবসায়ীরা অংশ নেন। আর ‘ক’ প্যানেলে ২১টি পদের মধ্যে বিএনপিপন্থী নয়জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন ও জামায়াতপন্থী ১১ জন অংশ নেন। ভোটে ১১টি পদে জয় পেয়েছে ‘ক’ প্যানেল। আর ‘খ’ প্যানেল জিতেছে ১০টি পদে। ঘোষিত ফলাফল অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি পদে ‘ক’ প্যানেলের প্রার্থী শামসুর রহমান শান্তন ঘুড়ি প্রতীকে ১ হাজার ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ‘খ’ প্যানেলের প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ। তিনি চশমা প্রতীকে ১ হাজার ৭৫ ভোট পেয়েছেন। পরিচালনা পর্ষদের ১৮টি পরিচালক পদের মধ্যে ১০টিই পেয়েছে ‘ক’ প্যানেল। আর ৮টি পেয়েছে ‘খ’ প্যানেল। ‘ক’ প্যানেল থেকে নির্বাচিত পরিচালকেরা হলেন- রেজাউল করিম, শাহ মো. মাইনুল হোসেন শান্ত চৌধুরী, হাসিবুল আলম, ইমাম মেহেদী, আহসান হাবীব, শাকিলুর রহমান, মো. কামরুজ্জামান, রুহুল আমীন, ফরহাদ হোসেন এবং মোবাশ্বের আলী। ‘খ’ প্যানেল থেকে নির্বাচিত পরিচালকেরা হলেন- তৌহিদ হাসান, মাইনুল হক, মো. শামসুজ্জামান, তাসনিম হোসেন, গোলাম সাকলাইন, এ জে এম জান্নাতুল ইসলাম, আমিনুল ইসলাম ও মাহমুদ হাসান। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রার্থীরা শেষ সময় পর্যন্ত ভোটারদের সমর্থন আদায়ে সক্রিয় ছিলেন। বোয়ালিয়া সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আরিফ হোসেন জানান,নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ হাজার ৯০০ জন। এরমধ্যে ২ হাজার ৪৩৪ জন ভোটার ভোট দিয়েছেন। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। দীর্ঘ দিন পর ভোট হওয়ায় ভোটাররা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।