রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা
প্রকাশ : 2026-04-20 17:58:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক। এছাড়াও তিনি বিএনপির মিডিয়া সেল কমিটির সদস্য। রাজনৈতিক পরিবারের সন্তান মাহমুদা হাবিবা ২০০৫ সালে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। ২০০৯ সালে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির জলবায়ুবিষয়ক সম্পাদকের দায়িত্ব পান। তিনি জি নাইনের (বিএনপির থিংকট্যাংক) ফাউন্ডার মেম্বার। এছাড়া বিএনপির কয়েকটি রিসার্চ টিমের সদস্য। বর্তমানে তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক। এছাড়া তিনি রাজশাহী জেলা বিএনপির আহŸায়ক কমিটির অন্যতম সদস্য। টকশো ব্যক্তিত্ব হিসেবে তিনি বেশ পরিচিত। তিনি প্রয়াস সংসদ আয়েন উদদীনের কন্যা। তার বাবা পাকিস্তান ও বাংলাদেশ দুই সময়ে সংসদ সদস্য ছিলেন। পাকিস্তান আমলে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হয়ে ছিলেনর।