রাজশাহীতে মাঘের বিদায় বেলায় গাছে গাছে আমের মুকুলে ভরে গেছে

প্রকাশ : 2026-02-03 17:36:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রাজশাহীতে মাঘের বিদায় বেলায় গাছে গাছে আমের মুকুলে ভরে গেছে

আগুন ঝরা ফাগুনের আগেই এবার যেন ছন্দ ফিরে পেয়েছে শ্যামল প্রকৃতি। মাঘের বিদায় বেলার এ স্নিগ্ধ শীতে ফুলে ফলে সুরোভিত হয়ে উঠেছে সবুজ অরণ্য। আমের গাছে গাছে মুকুলে ভরে গেছে। রাজশাহী জেলা আমের জন্য বিখ্যাত, বিশেষ করে মোহনপুর , বাঘা, চারঘাট, দূর্গাপুর, পবাসহ বিভিন্ন আম বাগান গুলোতে দেখা  গেছে আমগাছ গুলোতে মুকুলে মুকুলে ভরে গেছে। কৃষক ভালো ফনের আশায় গাছের পরির্চচায় ব্যস্ত ।  চলতি মৌসুমে আবওহায়া অনুকুলে থাকলে ভালো ফলন পাবেন  বলে আশা করছেন কৃষকরা।   

মঙ্গলবার সরেজমিনে গিয়ে বাগানগুলোতে দেখা গেছে মোহনপুর উপজেলার হাটরা, হরিদাগাছী, বসন্তকেদার, মৌগাছী, মৌপাড়া, মহব্বতপুর, বেডাবাড়ী, খয়রা, গোপারপুর, চাদপুর, কুটিবাড়ী, জাহনাবাদ, পাকুড়িয়াসহ উপজেলার সকল আম বাগান গুলোতে মোটামুটি  মুকুল এসেছে। উপজেলার পাকুড়িয়া গ্রামের কৃষক পলাশ জানান গত মৌসুরে তুলোনাই এবার গাছে বেশী মুকুল এসেছে, এবার আমের ফলন ভালো হবে বলে আশাবাদী। উপজেলার বসন্তকেদার গ্রামের আম ব্যবসায়ী বেলাল মন্ডল জানান, এবারে গাছে গাছে আমের ভালো মুকুল এসেছে ভালো ভাবে পরির্চচা করলে আমের ফলন ভালো হবে । তিনি আরও জানান দেশের বর্তমান পরিস্থিতি বিরাজমান থাকলে আম পরিবহনে ব্যপক সমস্যা হবে এতে করে কৃষকরা সঠিক মূল পাবে কিনা তা নিয়ে সংকা থেকে যায়। 

এ  বষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা খয়ের উদ্দিন মোল্লার সাথে যোগাযোগ করলে তিনি বলেন এবারে মোহনপুরে ২৫০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে । আবহাওয়া অনুক’লে থাকলে ও কৃষকরা সঠিক ভাবে পরির্চচা করলে আমের ভালো ফলন হবে। এদিকে,আবহাওয়া অনুক‚লে থাকায় এবার রাজশাহীর আমগাছগুলো আগেভাগেই মুকুলে ছেয়ে গেছে। চাষিরা পোকামাকড় থেকে এসব গাছ বাঁচাতে বালাইনাশক দিচ্ছেন। সেইসঙ্গে আমের ভালো ফলন হওয়ার আশা করছেন। এজন্য গাছের যতেœ ব্যস্ত সময় পার করছেন। তবে এই আনন্দের মাঝে ঘন কুয়াশায় মুকুল নষ্টের শঙ্কাও রয়েছে তাদের। যদিও মুকুল নষ্ট হওয়ার আশঙ্কা কম বলে জানিয়েছে কৃষি বিভাগ।